শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জসিম উদ্দিন রনি
ময়মনসিংহ থেকে>

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রবাহী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মোটর মালিক সমিতি।

পাশাপাশি, ময়মনসিংহ নগরীতে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওষুধ ও পচনশীল দ্রব্যের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী।

আজ শনিবার সন্ধ্যায় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টী কার্যালয়ে করোনা প্রতিরোধে করণীয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিতকরাসহ ব্যবসায়ীদের ভূমিকা প্রসঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব আমিনুল হক শামীম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২২ মার্চ থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহগামী এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ