বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোট গ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ঝুঁকির মধ্যে আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত এ তিন উপনির্বাচনের টানা ভোট গ্রহণ চলবে। কেবল ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। বাকি দুই আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে যে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- এ উপনির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। কেন্দ্র ১১৭টি। ভোটকক্ষ ৭৭৬টি। আওয়ামী লীগের প্রার্থী মুহা. শফিউল ইসলাম মহিউদ্দিন ‘নৌকা’, বিএনপির শেখ রবিউল আলম ‘ধানের শীষ’, জাতীয় পার্টির মুহা. শাহজাহান ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আবদুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

করোনা প্রকোপের মধ্যে ভোট নিয়ে এ আসনের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ আসনের একজন ভোটার বলেন, করোনার মধ্যে নির্বাচন কমিশন এ ভোট করে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) সংসদীয় আসনে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার মোট ২০টি ইউনিয়নের ১৩২ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপনির্বাচনে যে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী ও জাসদের খাদেমুল ইসলাম খুদি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট-৪ আসন উপনির্বাচনে ১৪৩টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার রয়েছেন। এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আমিরুল আলম মিলন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ঢাকা-১০ আসনটি ২৯ ডিসেম্বর, গাইবাবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ১০ জানুয়ারি বাগেরহাট-৪ শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে  বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন করা হবে কি-না, সে সিদ্ধান্ত নেয়া হবে আজ শনিবার। বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ