শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টি সিলিং ফ্যান চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ের কৃষ্ণনগর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টি সিলিং ফ্যান চুরি হয়েছে। রোয়াইল ইউনিয়নের এ হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারের বিভিন্ন কক্ষ থেকে ফ্যানগুলো চুরি হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দীন মিন্টু জানান, চুরির বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইফফাত আরাকে অবগত করা হয়েছে।

ডা. নূর ইফফাত আরা জানান, তিনি এ উপজেলায় যোগদানের আগেই চুরির ঘটনা ঘটেছে। তবে ফ্যানের অভাবে রোগী ও স্টাফদের যাতে কোন কষ্ট না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ধামরাইয়ে ইতিমধ্যে বিদেশফেরত তিনজনসহ আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাজেই উপজেলার একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ