বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'করোনাভাইরাস রোধে তহবিল গঠন করবে জাতিসংঘ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক হতবিল গঠন করবে জাতিসংঘ। সোমবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

ইনি এরিকসেন সারোয়িদ এক বিবৃতিতে জানান, এটি হবে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি বহু-দাতা তহবিল। যেখানে জাতিসংঘের সহায়তায় অংশিদারদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে তাদের প্রচেষ্টাকে আরও কার্যকর করতে সহায়তা করা হবে।'

এই তহবিলের উদ্দেশ্য হ'ল উন্নয়নশীল দেশগুলিতে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ণ এবং দীর্ঘমেয়াদি সঙ্কট মোকাবিলা করা। এ সপ্তাহের শেষে এ বিষয়ে একটি ঘোষণা দেয়া হবে বলেও তিনি জানান।

রয়টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় তিন লাখ ৪০হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৪ হাজার ৫শ' বেশি মানুষ মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ