শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জয়পুরহাটে হোম কোয়ারেন্টিনে না থাকায় ২ প্রবাসীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটে হোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাই ফেরত দুই প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই দুই প্রবাসীকে মোট সাত হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন।

তিনি বলেন, পাঁচ দিন আগে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ব্রুনাই থেকে ফেরেন সবুজ আলী ও সাহেব আলী। ওই দুই প্রবাসী দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। তবে তা অমান্য করে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো শুরু করেন তারা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ কারণে সবুজ আলীকে পাঁচ হাজার এবং সাহেব আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুই প্রবাসীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনাও দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ