বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার সংক্রমণ রোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।

আজ সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মুহা. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মুহা. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আকরাম-আল-হোসেন বলেন, সাধারণ ছুটির ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে আজ দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ