বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অনির্দিষ্টকালের জন্য বেফাকের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুকূলে আসলে পরবর্তিতে পরীক্ষার তারিখ ঘোষণা করবে বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সকল মারহালার কেন্দ্রীয় পরীক্ষার তারিখ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিস্থিতি অনুকূলে আসলে পরবর্তীতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ।

এদিকে করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা স্থগিত করেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আজ ২৪ মার্চ ( মঙ্গলবার) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাস উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে আজ ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে অনুষ্ঠিতব্য ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়।

পরিস্থিতির আলােকে পরীক্ষা সম্পর্কে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ