বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা: চীনের টেস্ট কিট ও পিপিই আসছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৬ মার্চ ঢাকায় আসছে চীনের টেস্ট কিট ও পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। চীন সরকারের বিশেষ ফ্লাইটযোগে জরুরি ওই চিকিৎসা সরঞ্জামগুলো ঢাকায় পৌঁছাবে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় চীনের উপমিশন প্রধান হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনা ভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিচ্ছে। চীন সেগুলো তৈরি করে ফ্লাইটযোগে শিগগিরই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়ার কথা জানায়। চিকিৎসা সরঞ্জামের জন্য চীন বাংলাদেশকে রেফ্রিজারেটর মজুদ রাখতে বলেছিল।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানায়, তারা বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের জন্য বিপুলসংখ্যক টেস্ট কিট এবং সংক্রমণ নিরোধক জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান হিসেবে প্রদান করবে। করোনা রোধে চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে আছে এবং থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ