বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা: মোট মৃত্যু ৪, আক্রান্ত ৩৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আরো ছয়জন কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন পাঁচজন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের বেশি। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তিনি ওমরাহ করে সৌদি আরব থেকে ফিরেছেন। বাকি চারজন আগে চিহ্নিত রোগীদের সংস্পর্শে এসেছিলেন।

যিনি মারা গেছেন, তিনি কিভাবে সংক্রমিত হয়েছিলেন, এমন প্রশ্নে জবাবে আইইডিসিআর পরিচালক বলেন, তার বিষয়ে বিস্তারিত তথ্য আমরা এখনো সংগ্রহ করছি। সব তথ্য পাওয়া গেলে আমরা আপনাদের জানাবো।

তিনি জানান, নিশ্চিত রোগী বা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন, আইসোলেশনে থাকা এমন ব্যক্তিদের সংখ্যা ৪০জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬জন। গত ২৪ ঘণ্টায় ৯২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে আইইডিসিআর। এ পর্যন্ত ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি স্বাস্থ্য সতর্কতার বিষয়গুলো কড়াকড়িভাবে মেনে চলার জন্য আবারো আহবান জানান। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ