শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাগেরহাটে আইসোলেশনে থাকা ২ রোগী সুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা দুই তরুণ-তরুণী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর আগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় তাকেও বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩৮টি দেশ থেকে ৪২০০ প্রবাসী বাড়ি ফিরেছেন। এর অধিকাংশ ভারত থেকে এসেছেন। এদের মধ্যে ১১৪৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমেগ্রেশন পুলিশের দেয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের বাড়ি বাড়ি খুঁজে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য কাজ করছি।

‘আমরা তালিকা পাওয়ার আগেই প্রায় ৮০০ প্রবাসী ১৪ দিন অতিবাহিত করেছেন। তাই তাদের আর হোম কোয়ারেন্টাইন প্রয়োজন নেই। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে করোনা সন্দেহে যে দুজন ভর্তি ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত বাগেরহাট জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগী মুক্ত।’

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও যদি আক্রন্ত হয় তাহলে চিকিৎসার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। বাগেরহাটের চিকিৎসক ও নার্সদের পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সঙ্কট ছিল। তার সমাধান হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ভূমি বুক ক্যাফে ও সিটি ল্যাব নামক দুটি প্রতিষ্ঠান আমাদের ৪০০ মাস্ক ও বেশকিছু পিপিই সরবরাহ করেছে। করোনার বিষয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকার আহ্বান জানান তিনি।

- এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ