শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোবাইক চলাচল নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

করোনা ভাইরাস রোধে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ হতে নাগরিকদের রক্ষার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ২৪ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ব্যাটারি চালিত অটোবাইক চলাচল বন্ধ থাকবে।

এর আগে ২১ মার্চ (শনিবার) ময়মনসিংহ নগরীর দোকানপাট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টা খোলা থাকবে বলে নির্ধারণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিন ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রবাহী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মোটর মালিক সমিতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ