শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনা ভাইরাস রোধে সারাদেশের মতো ময়মনসিংহেও শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মনিটরিং কার্যক্রম।

আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।

সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তারা জানান, প্রথম দিনে যাবতীয় কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) থেকে মাঠ পর্যায়ে পুরোদমে তাদের কাজ শুরু হবে। মূলত সামাজিক দূরত্ব নিশ্চিত ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি বলেন, করোনা মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা জোরদার করতে প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করবে সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর লে.কর্নেল মেহেদী হাসান, মেজর শাহেদ হাসান, মেজর তানিয়া রশিদ, জেলা পুলিশ সুপার মুহা. আহমার উজ্জামান, সিভিল সার্জন এ বি এম মশিউল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ