শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

রেইনকোট পরে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে ২৫ দিনেও পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ না করায় নিজের সুরক্ষার জন্য বাজার থেকে রেইনকোট সংগ্রহ করে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন ডাক্তাররা।

আজ মঙ্গলবার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের রেইনকোট পড়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখা যায়। অপরদিকে নার্সরা তাদের নিয়মিত পোশাকে কোনোরকম সুরক্ষা ড্রেস ছাড়াই দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, সরকারি নির্দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য পুরাতন ভবনের মহিলা কেবিনে আইসোলেশন কক্ষ তৈরি করে ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। কিন্তু চিকিৎসা প্রদানের জন্য এখন পর্যন্ত করোনা শনাক্ত করার কোনো কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি। একই সঙ্গে এখনো হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের কোনো পিপিই সরকারিভাবে সরবরাহ করা হয়নি।

হাসপাতালের ডাক্তার ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় সাধারণ জ্বর-সর্দি-কাশি রোগী এলে ডাক্তার ও নার্সরা আতঙ্কের মধ্যে চিকিৎসা প্রদান করতেন। এমন অবস্থায় সরকারের সুরক্ষা ড্রেসের জন্য অপেক্ষা না করে সোমবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৮জন ডাক্তার নিজ খরচে স্থানীয় বাজার হতে রেইনকোট কিনেছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, আসলে সরকারের সুরক্ষা ড্রেস এখনো আসেনি। তাই আমাদের নিরাপত্তার জন্য নিজেরাই রেইনকোট ক্রয় করে চিকিৎসা প্রদান করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ