বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আজ থেকে স্যানিটাইজার ছেটাবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।

গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ