বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

স্পেনে ২৪ ঘন্টায় করোনায় ৫১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোম ও মঙ্গলবার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫১৪ জন মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আল-আরাবিয়া ডট কম।

সোমবার একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'স্পেনের করোনায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজাজ রবিবার বলেছেন, 'তার সরকার করোনার ভাইরাসের বিস্তার ঠেকাতে এই মাসে আরোপিত জরুরি অবস্থাকে আরও ১৫ দিনের জন্য বাড়িয়ে ১১ই এপ্রিল পর্যন্ত করার জন্য পার্লামেন্টকে বলবে'।

স্পেনে ১৪ মার্চ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। আক্রান্তদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপে ফেলেছে। সরকার চিকিৎসা ও নার্সিংয়ের সিনিয়র শিক্ষার্থীদের এবং অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের প্রায়শ: জনাকীর্ণ হাসপাতালে রোগীদের সেবায় নিয়োগ দেয়া হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাণিজ্য মেলার অংশকে ৫৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে সেনাবাহিনী সহায়তা করেছে। যা ইউরোপের বৃহত্তম একটি হাসপাতাল হিসাবে পরিণত হবে।

আল-আরাবিয়া নেট অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ