বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পোশাক কারখানা বন্ধ রাখতে বিজিএমইএ'র আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সরকারের অফিস-আদালত ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠনটি।

সংগঠনের সভাপতি ড. রুবানা হক বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের অফিস-আদালত ছুটির সাথে সমন্বয় করে পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি।

তবে যেসব কারখানা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্কসহ করোনা প্রতিরোধী সামগ্রী তৈরি করছে তাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

কারখানা মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়ার বিবেচনা করবেন বলে আশা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ