বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জুমার নামাজে সীমিত মুসুল্লি আসার আহবান ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী আজ জুমার নামাজে সীমিত মুসুল্লি আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এছাড়া ভাইরাস সংক্রমণ সুরক্ষা শতভাগ নিশ্চিত না হয়ে কোন মুসুল্লিকে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকেলে ক্ষুদে বার্তায় এ আহবান জানানো হয়।

এছাড়া যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুম্মার পরিবর্তে জোহরের নামাজ পড়ার আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আপাতত কিছুদিন সব নামাজই বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জুমার নামাজের আগে বাংলা বয়ান বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা। বর্তমান পরিস্থিতিতে জুমার নামাজকে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন তারা।

করোনা সংক্রমণ রোধে আরব বিশ্বসহ অধিকাংশ দেশেই বর্তমানে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। ঢাকার মিরপুরের টোলারবাগ যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, সন্দেহ করা হচ্ছে তারা মসজিদ থেকেই সংক্রমিত হয়েছিলেন। তাই দেশবাসীর সকলের স্বার্থে আজ জুম্মার নামাজের জামাত মসজিদে সীমিত আকারে করার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ