বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৫০ হাজার হতদরিদ্র পরিবারের খাবারের ব্যবস্থা করবেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ করে দেয়া হয়েছে সকল দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া হতদরিদ্র মানুষ। কাজ না থাকায় তাদের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ সংকট মোকাবেলায় ঢাকার নিম্নআয়ের অন্তত ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ শুক্রবার গুলিস্তানে জীবাণুনাশক পানি ছিটানো পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মেয়র। আগামীকাল শনিবার থেকে দক্ষিণ সিটির দরিদ্র পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হবে।

সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। কোনো নাগরিক যদি খাদ্য সংকটে পড়েন তাহলে হটলাইন নাম্বারে ফোন করলে বাসায় গিয়ে খাবার পৌঁছে দেয়া হবে। এজন্য কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। সবাই ঘরে অবস্থান করবেন। অতি জরুরি প্রয়োজন ছাড়া কারো বের হওয়ার দরকার নেই। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি শিগগিরই এ পরিস্থিতির উন্নতি ঘটবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ