শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে এক স্কুলছাত্রী নিহত ও উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী মারা যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ বাঁধে। এসময় ছয়টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

জানা যায়, নিহতের নাম সোনিয়া (১৩)। সোনিয়া কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

আহতরা হলেন, কালিকাপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শবুর মিয়া (৫০), সৈয়দ জামানের ছেলে জাকির মিয়া (৩৮), জিতু মোল্লার ছেলে ফরিদ মিয়া (৬০), জালাল মিয়া (৪০), মৃত তাহের মিয়ার স্ত্রী রুবিনা খাতুন (৬০), ছেলে হেলাল মিয়া (৩২), অন্তঃস্বত্ত্বা পুত্রবধূ মুক্তা আক্তার ও শান্ত মিয়ার স্ত্রী আনু (৩৩), হযরত আলীর ছেলে মগল হোসেন (৩৮), ইনু মিয়ার ছেলে মাছুম (২৫) ও বাছেদ (৩২)।

এ ঘটনায় অহিদ মিয়ার ছেলে আব্দুস সাত্তার ও আবু সামাদের ছেলে সবুজকে আটক করেছে পুলিশ। রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, চানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার সকালে হঠাৎ দুই পক্ষের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুই পক্ষের ১১ জন আহত হন। এসময় উভয় পক্ষের ছয়টি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আ.লীগ নেতা বাবুলের দুই সমর্থক সাত্তার ও সবুজকে আটক করে।

এসময় টেঁটাবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্রী সোনিয়াকে স্বজনরা প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ