শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনা ভাইরাস: গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ময়মনসিংহের গৌরীপুরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

রোববার দুপুরে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পৌর শহরের শহীদ হারুনপার্ক থেকে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভার উদ্যোগে ৭ হাজার মাস্ক, ৩ হাজার গ্লাভস, লিফেলট বিতরণ, শহরে অস্থায়ী বেসিন নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ জীবাণুনাশক ছিটানো হয়েছে। শহরের রাস্তা-ঘাট, অলি-গলি যেখানেই জীবাণুর সম্ভবনা থাকবে সেখানেই স্প্রে করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ