বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা: সুস্থ হয়ে উঠেছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। আজ রোববার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এ কথা বলেন সোফি গ্রেগরি।

ভিডিও বার্তায় সোফি স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি এখন সুস্থ আছি। এ দুঃসময়ে কানাডাবাসী তার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান সোফি।

চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার।  তবে তার সন্তানদের করোনার কোন লক্ষণ দেখা যায়নি।

স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, আমি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া।  সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

এখন পর্যন্ত কানাডায় মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ