বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা চিকিৎসায় ৫ হাজার শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধরা গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে বসুন্ধরা গ্রুপ। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

বসুন্ধরা গ্রুপের প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন এবং সম্মতি জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের ৪টি বিশাল কনভেনশন সেন্টার ও একটি ট্রেডসেন্টার রয়েছে। সবচেয়ে বড় কনভেনশন সেন্টার ৩০ হাজার বর্গফুটের। বাকি ৩টি ২০ হাজার বর্গফুট। আর ট্রেডসেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট।

এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরীবদের মাঝে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ