শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

ফরিদপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে কর্মরত ও এনটিভির ঢাকা অফিসে কর্মরত সাংবাদিকদের একশ’ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) দিয়েছেন এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার মোশাররফ হোসেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের বদরপুরের বাসভবন আফসানা মঞ্জিলে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ অন্যান্য সাংবাদিকদের হাতে পিপিইসহ বিভিন্ন উপকরণ তুলে দেন তিনি।

এছাড়া এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের হাতে এনটিভির ঢাকা অফিসের কর্মীদের জন্য পিপিইগুলো দেয়া হয়। এসব উপকরণের মাঝে রয়েছে সুরক্ষা পোষাক, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির বাস্তব চিত্র সবারই জানা দরকার। সাংবাদিকরা এ তথ্য সরবরাহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সারাবিশ্বের নেতৃবৃন্দ উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই খুব সচেষ্ট রয়েছেন। এ ভাইরাসটি আমাদের দেশেই নয়, বিশ্বেও নতুন। এর কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এখন সতর্কতা ও সচেতনতাই আমাদের প্রধান প্রতিষেধক।

‘কেউ যেন টাকার অভাবে না খেয়ে না থাকেন, সেদিকে সবারই খেয়াল রাখা দরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা যার যা প্রয়োজন তা বাড়িতে পৌঁছে দেবে। তারপরও আমাদের সবাইকে বাড়িতে থাকতে হবে,’ যোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ