মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

করোনা রোধে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করছে তুরস্কের ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>

চারিদিকে মরছে মানুষ। একের পর এক লাশ পড়ছে কবরে। শঙ্কার ঊর্ধ্বে নয় কেউ। ধর্ম বা বর্ণ জিজ্ঞেস করেও আসছে না করোনাভাইরাস। সংকটে পুরো মানবজাতি।

এরমধ্যে বরাবরের মতো অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ধর্মীয় অথরিটি দিয়ানাত ফাউন্ডেশন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছেন তুরস্কের ধর্মীয় এ সংস্থাটি। বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবার। খবর নিচ্ছেন ‘কেউ অনাহারে আছে কিনা’।

[caption id="" align="aligncenter" width="870"] নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে খাবার। [/caption]

তুরস্কে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ধর্ম মন্ত্রণালয় একটি হট লাইন চালু করেছে। এর মাধ্যমে সারাদেশের মানুষের নিবিড় সম্পর্ক স্থাপন ও সুখ দুঃখের ভাগিদার হতে চাচ্ছেন। ১৩৭৯ নম্বরটিতে কল করলেই তারা বাড়িতে পৌঁছে দিচ্ছেন কাঙ্ক্ষিত সেবা।

[caption id="" align="alignnone" width="960"] একজন বৃদ্ধ মায়ের খোঁজ নিচ্ছেন পুলিশ কর্মকর্তা ও দিয়ানাত কর্মকর্তা।[/caption]

ধর্ম মন্ত্রণালয়ের টুইটারে চোখ রাখলে নিয়মিত এ সকল আপডেট পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে মেসেজ দেওয়া হচ্ছে, ধর্ম, কর্মের বাইরে নয়।

[caption id="" align="aligncenter" width="960"] হট-লাইনে ফোন করে সেবা পাচ্ছেন একজন নারী।[/caption]

প্রাকৃতিক দুর্যোগের সময় যেমনি ভাবে অন্যান্য বাহিনী নিয়োজিত আছেন ঠিক তেমনি ভাবে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিতে চান তুরস্কের ধর্ম মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ