শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

নওগাঁয় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন বলেন, উপজেলার তিলাবুদুরি এলাকায় রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার নিহত হন। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

‘এতে চার পুলিশ সদস্য আহত হন। নিহত মাদক ব্যবসায়ী ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা ছিল বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ