শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নাটোরে কেএস ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় বর্তমান পরিস্থিতিতে নাটোরের লালপুর উপজেলায় বিধবা, অসহায় ও অস্বচ্ছলদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে কেএস ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সামাজিক জনসেবামূলক সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ)-এর উপস্থিতিতে এবং সার্বিক নির্দেশনায় খাদ্য সামগ্রী (চাউল, ডাউল, আলু, তৈল ও সাবান) বিতরণকালে অন্যান্যের মধ্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, জামাত মন্ডল, বাংলাদেশ পুলিশের সদস্য মাহমুদুল হাসান (নয়ন), প্রথম আলো বন্ধু সভা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রকি, আব্দুল্লাহ, সাগর, মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ) বলেন; দেশ এখন অর্থনৈতিক ও সামাজিক সঙ্কটের চরম মুহুর্তে অবস্থান করছে। এসময় আমাদের নিজেদেরকে স্ব স্ব অবস্থান থেকে যেমন সচেতন থাকা জরুরী তেমনি জরুরী সমাজের দরিদ্র শ্রেণী-পেশার অস্বচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সাধ্যমত আন্তরিক দৃষ্টিভঙ্গিতে দাঁড়াতে পারি তবে আশা করা যায় যেকোন ধরনের পরিস্থিতিই সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ