বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজধানীতে সেনাবাহিনীর টহল জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের ঘরে আবদ্ধ থাকা নিশ্চিত করতে রাজধানীতে টহল জোরদার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পাড়া-মহল্লা ও বাজারে বাজারে গিয়ে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করছেন তারা।

প্রশাসনের সহায়তায় মানুষের চলাচল সীমিত করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। যদিও এখনও সরকারের নির্দেশনা উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছে মানুষ।

মানুষের এমন চলাচল করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তাই মানুষের ঘরে আবদ্ধ থাকা ও বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে টহল জোরদার করেছেন সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজধানীর প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় অভিযান চালায় তারা। মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন করা হচ্ছে।

সচেতনাতামূলক কার্যক্রমকেই বেশি গুরুত্ব দিচ্ছে তাঁরা।প্রশাসনের সহায়তায় তাদের সাথে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল সীমিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ