বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আত্মসম্মান রক্ষার্থে পরিচয় গোপন রেখে সাহায্য করবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মার্চ মাসের বেতন পাননি, পাবেন কি না সেটাও নিশ্চিত নয়। সমাজের এই নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীরা অনেক কষ্টে জীবনযাপন করছে। সামাজিক আত্মসম্মানের কারণে তারা সরকার বা স্থানীয়ভাবে কারো কাছে সাহায্য চাইতে পারছেন না।

এবার এমন নিম্ন-মধ্যবিত্তদের সাহায্যে এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। গতকাল এ তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি জানান, নিম্ন আয়ের চাকরিজীবী, নিম্নমধ্যবিত্ত যারা কারো কাছে হাত পাততে পারেন না তাদের সাহায্যের জন্য মোবাইল নম্বরসহ (DC GULSHAN) ফেসবুক পেজে ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমতো সাহায্য করা হবে।

সুদীপ কুমার বলেন, আমরা সবাই নিম্ন-বিত্ত, গরিব দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছি। তবে সমাজের অনেকেই নীরবভাবে জীবনযুদ্ধ করে যাচ্ছেন। তারা কারো কাছে হাত পাততে পারছেন না। তাদের জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি। অনেকে আমাদের ইনবক্সে তথ্য দিয়ে সাহায্যের আবেদন করছেন। আমরা তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের সাহায্য করছি। ইতিমধ্যে অনেককে সাহায্য করা হয়েছে। তবে আমরা তাদের নাম-পরিচয় ও ছবি গোপন রাখব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ