বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

২৪ ঘণ্টায় নতুন করে ৫ করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৬১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী ডা.জাহিদ মালিক বলেন, কেউ জটলা বাধাবেন না। জটলা বাধালে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ মেনে চললে করোনা ঝুঁকি এড়ানো সম্ভব হবে। আমাদের নতুন ১৪/১৫ টি পরীক্ষাগার করা হয়েছে। সবাইকে পরীক্ষা করানোর জন্য আহ্বান জানাই। পরীক্ষা করলে কোন সমস্যা নাই। পরীক্ষা করলে আমরা জানতে পারব সামাজিক ভাবে করোনা কতটুকু ছড়িয়েছে।

তিনি বলেন, আমাদের পিপিই অভাব নেই। সকল হাসপাতালে পিপিই পৌঁছে গেছে। সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সরা কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সেটা আমরা জানতে পেরেছি। তাদের আহ্বান জানাব তারা যেন তাদের কার্যক্রম চালিয়ে যায়। না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক মিডিয়া বিভ্রান্তিমূলক নিউজ দিচ্ছে, গুজব ছড়াচ্ছে। এতে সরকারের কাজ ব্যাহত হচ্ছে। মিডিয়াকে বলব, আতঙ্ক না ছড়িয়ে পজেটিভ নিউজ করতে।

করোনা আক্রান্তদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৫ জন মোট আক্রান্ত ৬১ জন। আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ