শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, ১৫ বাড়ি-দোকান লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফেরার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যের শরীরে কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। ওই র‌্যাব সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।এবং তার সংস্পর্শে আসা ছয়জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে ওই র‌্যাব সদস্যের সংস্পর্শে আসা শ্বশুরবাড়িসহ ১৫ বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

এই চিকিৎসক জানান, গতকাল শুক্রবার আইইডিসিআরের পরীক্ষায় র‌্যাবের ওই সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়। ওই র‌্যাব সদস্য করোনা আক্রান্ত হওয়ার কিছুদিন আগে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পাঁচ দিন থেকে যান। তাই করোনা ধরা পড়ার পর কর্তৃপক্ষ তার শ্বশুরবাড়িসহ সাতটি বাড়ি ও আটটি দোকান লকডাউন করে।

টিটু চন্দ্র শীল আরও জানান, ওই র‌্যাব সদস্যের সংস্পর্শে থাকা শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ছয়জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ