শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালের ৩ চিকিৎসক এবং নার্স, ওয়ার্ড বয়সহ ১৫ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, পরীক্ষার জন্য এই ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে, গতকাল চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৭ বছর বয়সী একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি গত ২ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির।

সূত্র জানায়, করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে যাওয়ায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ওই ৩ চিকিৎসক এবং নার্স, ওয়ার্ড বয়সহ ১৫ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ