শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রামগড়ে ফেনী নদীর বালুর চরে ৩দিন ধরে আটকে আছে মানবতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ: হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ির রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সীমান্তের ফেণী নদীর নো-ম্যান্স ল্যান্ডে ৩দিন ধরে আটকা পড়ে আছে মানসিক ভারসাম্যহীন এক নারী।

স্থানীয়রা ও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃস্পতিবার দুপুরে রামগড়ের এসডিও বাংলো এলাকা দিয়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড অতিক্রম করে ভারতীয় এক নারী বাংলাদেশে প্রবেশ করছিল। তখনি বিজিবি সদস্যরা তাকে প্রবেশে বাঁধা দিয়ে ভারতে চলে যেতে বললে ওই নারী নদীতে নেমে যায়।

এদিকে সীমান্তের ওপারে বিএসএফও তাকে উঠতে না দেয়ায় গত ৩দিন ধরে মানসিক ভারসাম্যহীন এ নারী সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আটকা পড়ে আছে। বর্তমানে বালুর চরে থাকা-খাওয়া ও নিদ্রা যেতে হচ্ছে ভারসাম্যহীন ঐ নারীকে। তবে ভারত মহিলাটির কোন খোজ খবর না রাখলেও মানবিক দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ।

নদীর মাঝখানে অনাহারে থাকা মহিলাটির খাবার পৌছে দিয়েছেন স্থানীরা। বিজিবি’র পক্ষ থেকে বলা হয়, উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সময়ে এর একটা সমাধান হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ