বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মন্ত্রিসভার বৈঠক বসছে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে টানা ১৭ দিনের সরকারি ছুটির মধ্যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবার (৬ এপ্রিল)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ‘তবে বৈঠকে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা থাকবেন। করোনার এই প্রেক্ষাপটে বৈঠক ঘিরে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গণভবনই নেবে।’

সর্বশেষ গত ১৬ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। ২২ মার্চ (সোমবার) সংসদের বিশেষ অধিবেশনের কারণে মন্ত্রিসভা বৈঠক হয়নি। পরে ৩০ মার্চও বন্ধের মধ্যে হয়নি মন্ত্রিসভার বৈঠক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ