বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আইসোলেশন থেকে হাসপাতালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কভিড-১৯ এর প্রথাগত লক্ষণ প্রকাশ পাওয়ায় গতকাল রোববার তার কার্যালয় ডউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে। খবর আল-জাজিরা’র।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় তার হাসপাতালে ভর্তির বিষয়টিকে 'পূর্ব সতর্কতামূলক' ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রী আজ রাতে হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার ১০ দিন পর করোনার প্রথাগত উপসর্গ থাকায় পূর্ব সতর্কতামূলক এ পদক্ষেপ নেয়া হয়েছে।

গত ২৭ মার্চ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ধরা পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এরপর ডাউনিং স্ট্রিটের একটি ফ্লাটে তিনি সেল্ফ আইসোলেশনে চলে যান। গত শুক্রবার বরিস জানান, তিনি ভালো অনুভব করছেন তবে শরীরে জ্বর আছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন। মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে মাত্র ১৩৫ জন আরোগ্য লাভ করেছেন। গতকাল ৫ এপ্রিল একদিনেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯০৩ জন। এর আগে ২৪ ঘণ্টায় এত মানুষ আক্রান্ত হয়নি যুক্তরাজ্যে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ