বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দোষারোপ না করে জনগণের পাশে দাঁড়ান: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পারস্পরিক দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের এই সংকটে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ান।

গতকাল সোমবার নিজ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষিত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন সেটাকে ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

বিএনপি নেতারা যেকোনো পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্যাকেজ প্রণোদনা ঘোষণার পর মির্জা ফখরুলের অগোছালো মন্তব্য ও বল্গাহীন প্রলাপ চিরায়ত মিথ্যাচারে ভরপুর ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে মানবিক বিপর্যয়ের এই সময়ে সবাইকে এক প্লাটফর্মে দাঁড়িয়ে অসহায় মানুষদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলকেও এই বিপর্যয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে।

এ সময় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশ ও বিদেশে যেসব বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামানা করেন সেতুমন্ত্রী। আর চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ