শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে ইজিবাইক চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক চাপায় এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রিহান মিয়া (৯)। সে উপজেলার মহেষকুড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় আফতাব উদ্দিন দাখিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল রিহান মিয়া। আজ রিহান বাড়ির পাশের সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ