বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকসহ যারা প্রত্যক্ষভাবে লড়াই করছেন তাদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা হবে। এছাড়াও চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্স শুরু হয়।

তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যদি কোনো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হোন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেওয়া কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা এই সময়ে দায়িত্বপালন করছেন না তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবে কিনা সেটাও দেখা হবে।

চলতি মাসে করোনার প্রকোপ আরও বাড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ