বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দয়া করে ১৫ দিন ঘরে থাকুন: মেয়র জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট দুর্ভিক্ষ এড়াতে গাজীপুরবাসীকে ১৫দিন ঘরে থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ২২ লাখ শ্রমিক গাজীপুরে ঢুকে গেছে। রিকশাভ্যান, অটোচালক দিনমজুর, খোলা বাজারে ব্যবসা করে ভাসমান আরও আড়াই লাখ। দুইশ’ বেশি বস্তি আছে। সব মিলিয়ে আমরা কঠিন সময় পার করছি।

আজ বৃহস্পতিবার দুপুরে পূবাইলের মীরের বাজার চৌরাস্তায় মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে পূবাইলের ৪ টি ওয়ার্ডে করোনাভাইরাসের কারণে গৃহবন্দী দুস্থ গরিবদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সারা দুনিয়ায় এখনও করোনার কোনো ওষুধ নাই। গাজীপুরে সব মিলিয়ে মাত্র আটটি অক্সিজেন মেশিন আছে। আল্লাহর অশেষ রহমত ছাড়া আমাদের সামনে কোনো উপায় নেই। দুর্ভিক্ষ এড়াতে সবাই দয়া করে ১৫ দিন ঘরে বন্দি থেকে নিয়ম মানেন। নইলে মাসের পর মাস দুর্ভিক্ষে কাটাতে হবে। তখন কেউ খাবার ঘরে দিয়ে যাবে না।

তিনি বলেন, সারা বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ। নিজের সন্তান, নিজের বাবা-মা, নিজের চোখের সামনে মরবে কিছু করার থাকবে না, চেয়ে চেয়ে দেখা ছাড়া। কেউ না খাইয়া মরে না মরে রোগে।

দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে সচেতন হওয়া প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম দুঃখ করে বলেন, দেশের ৮০ ভাগ মানুষের কোনো ধারণা নাই করোনা ভাইরাস কী? করোনা হাত দিয়া ধইরা দেখার ইচ্ছাও করে অনেকের। আমরা একজন আরেক জনের গায়ের উপর উঠে বসে পড়ি। এক ঘরে করোনা আক্রান্ত হলে ওই মহল্লা ওই গ্রাম সাফ হয়ে যাবে। আমরা রাজা বাদশা মন্ত্রী এমপি যা-ই হই না কেন আমাদের কিছু করার থাকবে না।

তিনি বলেন, 'বিশ্বের প্রবল শক্তিশালী ক্ষমতাধর শাসকেরা করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি'। করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, আমাদের ওয়ার্ড ভালো থাকলে সিটি ভালো থাকবে। সিটি ভালো থাকলে জেলা ভালো থাকবে,জেলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। সুন্দর একটা বাংলাদেশ দেখার আশায় বুক বেঁধে আছি।

জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলা করার বাস্তবে আমাদের দেশে কিছু নাই। মাইকে আমরা ভালোই বলি। নিজে নিজের পরিবার দেশের মানুষকে বাঁচাতে নিয়ম মেনে ঘরে থাকতে হবে সচেতনতা বাড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ