বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, যেকোনো ঝুঁকি এড়াতে নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন দলে মহাসচিব। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠানো হয় বলে জাানান তিনি।

চিঠিতে ফখরুল বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়া হোক।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরান ও ভারতসহ বিশ্বের অনেক দেশেই অপরাধের মাত্রা বিবেচনা করে বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা, ধর্ষণ ও এসিড মামলার আসামি ছাড়া ছোট-খাট অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এবং যাদের সাজার মেয়াদ শেষের পথে- এ ধরনের বন্দিদের মুক্তি দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে একটি নীতিমালা তৈরির নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ