বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদি রাজ পরিবারের ১৫০ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ’ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের বরাতে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য। সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন।

আরও বলা হয়, সৌদি বাদশাহ সালমান রাজপরিবার ছেড়ে জেদ্দায় একটি ভবনে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। এ ছাড়া ক্রাউন প্রিন্স সালমান এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য রাজপরিবার ছেড়ে দূরবর্তী এলাকায় অবস্থান করছেন।

দেশটির প্রসিদ্ধ হাসপাতালগুলোর বিখ্যাত সব চিকিৎসক যারা সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা দিয়ে থাকেন তারা ৫০০ বেডের একটি হাসপাতাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে রাজপরিবার ও তাদের ঘনিষ্টদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন তাদের চিকিৎসা দেওয়া হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ১২২ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ