শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

হাওড়ের হতাশাগ্রস্থ কৃষকের পাশে রাষ্ট্রপতি পূত্র এমপি তৌফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

মহামারী করোনার পাদুর্ভাবে সারা পৃথিবী যখন স্থবির, দেশের সকল চালিকাশক্তির চাকা বন্ধ, সবাই যখন ঘরে অবস্থান করছে, ঠিক এ সময়ে কিশোরগঞ্জের হাওরের দিশেহারা কৃষকের পাশে নিজের শ্রম ও উপস্থিতির মাধ্যমে ধান কাটলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য,রাষ্ট্রপতি পূত্র হাওর বন্ধু প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

৭ এপ্রিল (মঙ্গলবার) তিনি ফেসবুকে লিখেন এই সংকটে ইটনা, অষ্টগ্রাম,মিঠামইন এর ছাত্রলীগকে ধান কাটতে হবে, সঙ্গে থাক আমি। তিনি নিজেই ধান কেটে দিলেন হতাশাগ্রস্থ কৃষকের।

করোনা ভাইরাসে যখন হাওরের কৃষক জমির ধান কাটা নিয়ে শঙ্গকায় ঠিক তখনই কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক নিজ উদ্যোগে দলীয় নেতা কর্মীদের নিয়ে ধান কাটলেন।

(৮এপ্রিল) বুধবার সকাল থেকে ঢাকী ইউনিয়নের অসহায় কৃষকের পাশে থেকে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক ধান কাটেন ও কৃষকদেরকে আশ্বস্ত করেন যত দিন ধান কাটা শেষ না হবে তত দিন হাওরের কৃষকের পাশে থেকে ধান কেটে যাবেন। এ ছাড়াও তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদেরকে সেবা করা, সব সময় মানুষের পাশে থেকে প্রশংসার কুড়িয়েছেন। কিশোরগঞ্জ জেলায় বয়ে চলেছে প্রশংসার বাণী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ