শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’

করোনা টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে বসানো হচ্ছে পিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি (অনুজীব বিদ্যা) বিভাগের ল্যাবে করোনা টেস্টের জন্য পিসিআর মেশিন হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা থেকে পাঠানো মেশিনটি ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বুঝে নেন।

জানা গেছে, মেশিনটা পাওয়া মাত্র কোথায় বসানো হবে তার কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে , এ সপ্তাহের মধ্য এখান থেকে করোনা ভাইরাস টেস্ট পরীক্ষা করা যাবে।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পাঠানো করোনা টেস্টের জন্য পি সি আর মেশিন আজ সকাল ৯টায় বুঝে পেয়েছি। এখন ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে মেশিন লাগানোর কাজ শুরু করবেন। আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মেশিন লাগিয়ে পরীক্ষা শুরু করার জন্য।

তিনি বলেন, আমাদের ল্যাবের প্রস্তুতির কাজ চলছে সেই কাজও শেষ পর্যায়ে রয়েছে। আর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. আশরাফুল আলম করোনা টেস্টের দায়িত্ব পালন করবেন। তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট। তিনি কিছুদিন আগে ঢাকার আইইডিসিআর থেকে বদলি হয়ে এখানে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এমপি) এ কাজে সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ