শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুমিল্লা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লা জেলায় প্রবেশ করতে পারবেন না। সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, এই পর্যন্ত কুমিল্লার দুটি উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে একাধিক গ্রাম। এছাড়াও কুমিল্লার দুই ব্যক্তি ঢাকায় অবস্থানরত অবস্থায় মারা গেছেন।

এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লার ৭০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৫০টির রিপোর্ট এসেছে। তার মধ্যে ৪৭টি নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ