শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বগুড়ায় ত্রাণের চালসহ কৃষক লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার সোনাতলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিডি'র চাল কালোবাজরে কেনার অভিযোগে কৃষক লীগ নেতা মিঠু মন্ডলকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সড়ে ৭টায় সোনাতলা থানা পুলিশ তাকে আটক করে। মিঠু মন্ডল সোনাতলা উপেজেলার মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন জানান, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এবং ভিজিডি'র চাল বিতরণ করা হয়।

মিঠু মন্ডল ওই এলাকার ডিলার ঈশ্বর চন্দ্র ও সাবু মিয়ার সাথে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় সাধারণ জনগণ তাকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে মিঠু মন্ডলকে আটক ও চাল জব্দ করে।

পুলিশ পরিদর্শক আরো জানান, মিঠু মন্ডলের কাছ থেকে বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগীর কার্ডও উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ