বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিএসএমএমইউ অধ্যাপক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তবে ওই অধ্যাপক বিএসএমএমইউ থেকে আক্রান্ত হননি দাবি করে তিনি বলেন, গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমিত হতে পারেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, গতকাল বুধবারও ক্যাম্পাসে ছিলেন অধ্যাপক শহীদুল্লাহ। তার সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

এর আগে সম্প্রতি বিএসএমএমইউর আরও এক চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হন। তিনি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ