শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

রাঙামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেমন্ত চাকমাকে (২৭) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাই। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা জানান, উপজেলা সদরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হেমন্ত চাকমা। এ সময় তাকে ব্রাশফায়ার করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে উপজেলা শহরে আতঙ্ক বিরাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ