বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'সরকারের ত্রাণ যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষদের জন্য দেওয়া সরকারের ত্রাণ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের পিপিই প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘সরকারি রিলিফের ত্রাণগুলো চলে যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে। মন্ত্রীরা নেতা-কর্মীদেরকে বলছেন যে, মানুষের পাশে থাকবে। আর সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে।’

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারি দুযোর্গ মোকাবিলায় আমাদের দেশের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ৩১ ডিসেম্বর চায়না ওয়ারল্ড হেলথ অর্গানাইজেশনকে জানিয়েছে যে, একটা নতুন ধরনের ভাইরাস দেখা যাচ্ছে। এরপর থেকে যে ধরনের প্রস্তুতি রাখা দরকার ছিল সেই প্রস্তুতি বাংলাদেশে সরকার কোনোভাবে গ্রহণ করেনি। যদি করত তাহলে এখন আমরা যেটাকে গণসংক্রামণ বলছি সেই অবস্থায় দাঁড়াত না।

তিনি আরও বলেন, এ রকম মহাদুযোর্গের মধ্যে জাতীয় ঐক্য অপরিহার্য। কিন্তু যারা ক্ষমতায় থাকেন, যারা সরকার তাদের এই ঐক্যটাকে গড়ে তোলা আশু কর্তৃব্য। আমরা সেই দিক থেকে সেটা দেখেনি। বরং আমরা দেখেছি যে, উন্নয়নের জোয়ারের গল্প প্রতিদিন গণমাধ্যমে। আমরা মন্ত্রী-নেতাদের বক্তব্য দেখি যে, দেশ উন্নয়নে ভেসে যাচ্ছে। কিন্তু আমরা যে গুণগত শিক্ষা দরকার, আমাদের যে গুণগত হাসপাতাল দরকার সেগুলো কখনো আমরা সামনে আসতে দেখিনি। দেশে দেশে এরকম একনায়ক শাসন থাকলে এটা হয়।

রিজভী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহমেদ শফিকুল হায়দার পারভেজ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ