বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আরো ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৬২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জন।

আজ রোববার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের আওতাধীন জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩৯ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ নিয়ে আক্রান্ত বেড়ে হয়েছে ৬২১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৪ জনের মৃত্যু হলো।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

করোনাভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন আইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ