শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বান্দরবানের ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে সাধারণ জনগণের মতো বিপাকে পড়েছেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনরাও। বান্দরবানের সাত উপজেলার ৭২২ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পরিষদ।

শনিবার সকালে (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন ইমাম-মুয়াজ্জিনরা। কিন্তু তাদের কথা কেউ ভাবছে না। তাই তারা যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন সেজন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। আগামী সোমবার থেকে এই সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে।

জানা গেছে, জেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য ইতোমধ্যে সাত লাখ ২২ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৩০, রোয়াংছড়িতে ১১, রুমায় ছয়, থানচিতে তিন, আলীকদমে ৬২, লামায় ২৬০ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৫০ ইমাম ও মুয়াজ্জিনকে এ সহায়তা দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ