বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৬৪ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া ৬৪ হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর নগর কর্তৃপক্ষ, ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্যোগে অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ডিএনসিসি জানায়, রোববার করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মোট তিন হাজার ৪৭৩টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। রোববার পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্যোগে মোট ৬৪ হাজার ৬৬৭টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ